টাইগারদের নতুন জার্সি উন্মোচন


প্রকাশিত: ১১:৩০ এএম, ০১ জুন ২০১৫

বেসরকারি মোবাইল কোম্পানি রবি`র সৌজন্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন জার্সি উন্মোচন করা হয়েছে। সোমবার দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জার্সি উন্মোচন করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এসময় মাশরাফি-মুশফিকদের হাতে নতুন জার্সি তুলে দেন বিসিবি সভাপতি ও রবি`র ব্যবস্থাপনা পরিচালক সুপুন বিরাসিংহে।

টাইগারদের প্রতিনিধি হিসেবে মাশরাফি, মুশফিক, সাকিব, রিয়াদ ও রুবেল হোসেন সেসময় ভারতের বিপক্ষে হোম সিরিজের জন্য নতুন জার্সি গায়ে দিয়ে ফটোসেশন করেন।  আগামী দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেটের স্পন্সরশিপ কিনে নিয়েছে বেসরকারি মোবাইল অপারেটর রবি।


এদিকে বাংলাদেশ ক্রিকেটের সাথে দীর্ঘদিন ধরে কাজ করার ইচ্ছা পোষণ করেন রবি`র ব্যবস্থাপনা পরিচালক।  অন্যদিকে ভারতের বিপক্ষে বাংলাদেশ ব্যাট-বল হাতে জ্বলে উঠবে বলে প্রত্যাশা করেন বিসিবি সভাপতি।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।