ভারতের বিপক্ষে কিপিংয়ে নেই মুশফিক


প্রকাশিত: ০১:৫৭ পিএম, ০১ জুন ২০১৫

ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় আসন্ন ভারত সিরিজে মুশফিকুর রহিম উইকেট কিপিং করবেন না। সোমবার একথা নিশ্চিত করেছেন ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

এর আগে পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে হাতের আঙুলে আঘাত পান টাইগারদের টেস্ট অধিনায়ক। পরে তার জায়গা তখন কিপিং করেছেন অন্যরা।

অবশেষে ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠার সুযোগ দিতে ভারতের বিপক্ষে ১ টেস্ট ও ৩ ওয়ানডেতে মুশফিককে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলানোর সিদ্ধান্ত নিলো বিসিবি।

এখন দেখার বিষয় উইকেটকিপার হিসেবে কে মুশফিকের জায়গা নেবে। লিটন দাস ঘরোয়া আসরে পরীক্ষিত। আবার এনামুল হক বিজয়ও কিপিং করে থাকেন।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।