কোচের পদ থেকে পেলের ছেলে বরখাস্ত


প্রকাশিত: ০৮:০৪ পিএম, ০২ জুন ২০১৫

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের ছেলে এডিনহোকে দ্বিতীয় সারির দল মোগি মিরিমের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে। ৪৪ বছর বয়সী এডিনহোর বরখাস্তের বিষয়টি জানিয়েছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী সদস্য রিভালদো।

ক্লাবটির প্রেসিডেন্টের পদে আছেন তিনি। রিভালদো বলেন, ‘পেশাদার ফুটবল সব সময়ই ফলের ওপর নির্ভরশীল। এডিনহো দিনের পর দিন তার সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু তার ক্লাব শিষ্যরা ভালো পারফর্ম করে দেখাতে পারেনি। এজন্য এডিনহোকে বরখাস্ত করা হয়েছে।’

ব্রাজিলের দ্বিতীয় সারির ২০টি দলকে নিয়ে টুর্নামেন্টের আয়োজন করা হয়। যেখানে এডিনহোর দল ১৮তম অবস্থানে রয়েছে। চারটি ম্যাচের দুটিতে পরাজয় আর দুটি ম্যাচ ড্র করেছে দলটি। সর্বশেষ ওয়েসটের সঙ্গে মিরিম গোলশূন্য ড্র করার পরই এডিনহোকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। মিরিমের কোচ হওয়ার আগে সান্তোসের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন এডিনহো।

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।