শঙ্কায় রাশিয়া কাতার বিশ্বকাপ
সেপ ব্লাটারের পদত্যাগে ফিফার ভবিষ্যতের সঙ্গে শঙ্কায় পড়েছে রাশিয়া ও কাতারের বিশ্বকাপ।কাতারের বিশ্বকাপ নিয়ে অনেকদিন আগে থেকেই নানা গুঞ্জন ছিল ফুটবল বিশ্বে। এর ধারাবাহিকতায় দুর্নীতির অভিযোগে ইতোমধ্যে ফিফা মহাসচিব জেরোমে ভাল্কসহ সাত ঊর্ধ্বতন কর্মকর্তাকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্র পুলিশ। গ্রেফতার হওয়ার পর সুইস কর্তৃপক্ষ ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের আয়োজক নির্ধারণ প্রক্রিয়া নিয়ে ফৌজদারি তদন্ত শুরু করে।
সেপ ব্লাটারের পদত্যাগে নতুন সভাপতি রাশিয়া কাতারে বিশ্বকাপ রাখার সিদ্ধান্ত নাও নিতে পারেন বলে ধারনা করছেন অনেক ফুটবলবোদ্ধা।২০১৮ ও ২০২২ বিশ্বকাপের জন্য মুল প্রতিদ্বন্দ্বী ছিল ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র। এছাড়াও বেশ কিছু দেশই রাশিয়া ও কাতারে বিশ্বকাপ আয়োজনের তিব্র বিরোধিতা করেছিল। তাই আগামী দুই বিশ্বকাপের জন্য হয়তো নতুন কোন দেশকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেয়া হতে পারে বলে মনে করছেন অনেকেই।
এখন দেখার বিষয় নতুন সভাপতি কে হন। আর তিনি ব্লাটারের নীতি থেকে কতটুকু সরে আসেন।
পরের ফিফার সাধারণ কংগ্রেস হবে মেক্সিকো সিটিতে আগামী বছরের ১৩ মে। তাই ফিফার নির্বাহী কমিটিকে যত দ্রুত সম্ভব বিশেষ কংগ্রেস ডাকতে বলবেন সদ্য পদত্যাগ করা ব্লাটার।
# ফিফা সভাপতির পদ থেকে সেপ ব্ল্যাটারের পদত্যাগ
আরটি/এমএস