আকাশে সানি লিওনের সঙ্গে দ্রাবিড়-ওয়াসিম
বলিউডের বিতর্কিত অভিনেত্রী সানি লিওন তার পরবর্তী সিনেমার শুটিংয়ের জয়পুর পর্ব শেষ করেছেন। জয়পুর থেকে মুম্বাই ফেরার পথে বিমানে তার সঙ্গে দেখা হয় ভারত পাকিস্তানের দুই লিজেন্ড ক্রিকেটারের সঙ্গে।
একই বিমানে ফিরছিলেন ভারতের দ্যা ওয়াল খ্যাত রাহুল দ্রাবিড় এবং সুইং মাস্টার ওয়াসিম আকরাম। তাদের সঙ্গে দেখার হওয়ার কথা লিখে সানি টুইটে বলেন, জিসম-২ এর শুটিং শেষে মুম্বাইয়ের পথে প্লেনে আমার ডান পাশেই বসেছিলেন রাহুল দ্রাবিড় এবং ওয়াসিম আকরামের সঙ্গেও দেখা হয়।
অন্ধকার জীবন থেকে অন্যতম বড় রিয়েলিটি শো, জিসম-২ এর মতো সিনেমার নায়িকা এখন ক্রিকেট জগতের কিংবদন্তীদের সঙ্গে। সানিকে অনেকেই মহাভাগ্যবতী মনে করছেন। অবশ্য টুইটার ফেসবুকসহ অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে নানারকম বিদ্রুপ করছেন অনেকেই। জিসম-২ এর সহঅভিনেতা দীনো মারিয়াও ইদানিং মজার মজার টুইট করছেন।
এএইচ/এমএস