শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান দল ঘোষণা


প্রকাশিত: ০৯:৩২ এএম, ০৩ জুন ২০১৫

মিসবাহকে অধিনায়ক করে শ্রীলঙ্কা সফরে পাকিস্তানের ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি)। এ সফরে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও দুইটি টি-২০ খেলবে পাকিস্তান দল।

এদিকে এই সফরে দলে ফিরেছেন ব্যাটসম্যান আহমেদ শেহজাদ, শান মাসুদ ও এহসান আদিল। তবে বাদ পরেছেন স্পিনার সাঈদ আজমল।

বাংলাদেশ সফরে ভালো করতে না পারায় তাকে দল থেকে বাদ দেয়া হয়েছে। এ ছাড়া ইনজুরির কারণে দল থেকে বাদ পরেছেন রাহাত আলী, শোয়েব মাকসুদ ও সোহেল খানকে।

পাকিস্তান দল: মোহাম্মদ হাফিজ, আহমেদ শেহজাদ, শান মাসুদ, আজহার আলী, মিসবাহ-উল-হক (অধিনায়ক), ইউনিস খান, আসাদ শফিক, হারিস সোহেল, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), ইয়াসির শাহ, জুলফিকার বাবর, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, ইমরান খান ও এহসান আদিল।

এমআর/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।