ফ্রেঞ্চ ওপেন থেকে ফেদেরারের বিদায়


প্রকাশিত: ১০:৩১ এএম, ০৩ জুন ২০১৫

সময়টা ভালো যাচ্ছে না ১৭টি গ্র্যান্ড স্ল্যামের এই মালিক সুইস তারকা রজার ফেদেরারের। এবার স্তানিসলাস ওয়ারিঙ্কার কাছে হেরে ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়লেন সুইস এই তারকা।

এর আগে এবারের আসরে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন ২০০৯ আসরের চ্যাম্পিয়ন ফেদেরার। কোয়ার্টার ফাইনালে ফেদেরারের প্রতিপক্ষ হিসেবে কোর্টে নামেন স্বদেশী স্তানিসলাস ওয়ারিঙ্কা। এ ম্যাচে জয় পেলে সেটা ওয়ারিঙ্কার জন্য হবে প্রথমবার ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে ওঠা। আর সে লক্ষ্যেই ফেদেরারের বিপক্ষে কোর্টে নামেন ২০১৪ অস্ট্রেলিয়ান ওপেনজয়ী তারকা ওয়ারিঙ্কা।

এদিকে, স্বদেশী ওয়ারিঙ্কার বিপক্ষে শুরু থেকেই চাপে থাকেন ফেদেরার। প্রথম সেট ৬-৪ গেমে হারের পর দ্বিতীয় সেটেও ৬-৩ গেমে হারেন ১৭টি গ্র্যান্ড স্ল্যামের এই মালিক। শেষ পর্যন্ত তৃতীয় সেটেও টাইব্রেকে ৭-৬ গেমে হেরে আসর থেকে বিদায় নেন সুইস তারকা ফেদেরার।

এমআর/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।