রিয়ালের কোচ হলেন রাফায়েল বেনিতেজ


প্রকাশিত: ১০:৫৫ এএম, ০৩ জুন ২০১৫

শিরোপাহীন এক মৌসুম কাটানোর পর আনচেলত্তিকে বরখাস্ত করে রিয়াল মাদ্রিদ। এরপর থেকেই গুঞ্জন শুরু হয় কে হতে যাচ্ছেন রিয়ালের কোচ? প্রথম দিকে অনেক গুলো নাম শোনা গেলেও শেষ পর্যন্ত কার্লো আনচেলত্তির জায়গায় স্থলাভিষিক্ত হলেন রাফায়েল বেনিতেজ।

বুধবার রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। ক্লাবটি বিবৃতিতে জানায়, আগামী তিন মৌসুমের জন্য রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে থাকছেন রাফা (রাফায়েল) বেনিতেজ।

এর আগে রিয়াল মাদ্রিদের হাত ধরেই পেশাদার কোচিংয়ে পা রাখেন বেনিতেজ। ১৯৯৩ সালে রিয়ালের বি দলের কোচিং করান। ২০০১ সালে ভ্যালেন্সিয়ায় তিন বছর দায়িত্ব সামলানোর পর যোগ দেন লিভারপুলের। ২০০৪ সাল থেকেই লিভারপুলে শুরু হয় রাফা যুগ। ২০০৪-০৫ মরসুমে লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ এনে দেন বেনিতেজ। ২০১০ সালে ইন্টারমিলানের কোচ হিসাবে ফিফা ক্লাব বিশ্বকাপ খেতাব জেতেন। ২০১২-১৩ সালে চেলসির কোচ হিসাবে জেতেন ইউরোপা লিগ। তবে বেনিতেজ বিশ্ব ফুটবলে লিভারপুলের কোচ হিসাবেই সবচেয়ে বেশি খ্যাতি লাভ করেন। এখন দেখার বিষয় বিশ্বসেরা বেনিতেজ রিয়ালের চাহিদা পূরণ করতে পারেন কিনা।

এমআর/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।