দলে ফিরলেন রুবেল : আবারো উপেক্ষিত নাসির


প্রকাশিত: ১১:৪৪ এএম, ০৩ জুন ২০১৫

আসন্ন ভারতের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে ১৪ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্ট দলে খুব একটা পরিবর্তন আসেনি। শুধু চোটের কারণে দীর্ঘ দিনের জন্য মাঠের বাইরে চলে যাওয়া পেসার শাহাদাত হোসেনের জায়গায় এক টেস্ট পর দলে ফিরেছেন পেসার রুবেল হোসেন।

তবে রুবেল হোসেন দলে ফিরলেও ওয়ানডেতে নিয়মিত নাসির হোসেন এবারও টেস্ট দলে উপেক্ষিত রয়েছেন। এই ডানহাতি ব্যাটসম্যানকে টেস্ট দলের বাইরে রাখা প্রসঙ্গে প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন,  অনেক বিচার-বিশ্লেষণ করে টেস্টে নাসিরের চেয়ে সৌম্য সরকারকে বেটার বলে মনে হয়েছে আমাদের।

টেস্ট দলে সবচেয়ে বড় চমক অনেক দিন মাঠের বাইরে থেকে সদ্য সমাপ্ত বাংলাদেশ ক্রিকেট লিগে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পাওয়া জুবায়ের হোসেনের অন্তর্ভুক্তি। এই লেগস্পিনারকে দলে নেওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে ফারুক বলেছেন, দলের কোচ আর অধিনায়কের অনুরোধে জুবায়েরকে দলে নেওয়া হয়েছে। এখানে আমাদের কোনো হাত ছিল না।

উল্লেখ্য, বাংলাদেশ-ভারত একমাত্র টেস্ট শুরু হবে ১০ জুন থেকে, ফতুল্লা স্টেডিয়ামে।

এমআর/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।