ইরানিকে হারিয়ে সেমিফাইনালে সেরেনা
মহিলা এককে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। ক্লে কোর্টের কোয়ার্টারফাইনালে সেরেনা হারিয়েছেন ১৭তম বাছাই ইতালির সারা ইরানিকে।
২০০২ সালে প্রথম ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জয়ের পর ২০১৩ সালে দ্বিতীয় শিরোপা জিতেন সেরেনা। তবে ২০১৪ সালে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেন তিনি। সেই দুঃখ ভুলতে ফ্রেঞ্চ ওপেনের ১১৪তম আসরে খেলতে নেমে ইতোমধ্যে সেমিফাইনালে পৌছে গেছেন সেরেনা।
কোয়ার্টারফাইনাল ম্যাচে সরাসরি সেটেই ইরানিকে হারিয়েছেন সেরেনা। প্রথম সেট ৬-১ গেমে জয়ের পর, দ্বিতীয় সেট ৬-৩ গেমে জিতেন তিনি। তাই ম্যাচ জয়ের পর বেশ খুশি সেরেনা বলেন, শিরোপার আরো কাছে পৌঁছে গেছি আমি। আর দু’টি ম্যাচ। এরপরই স্বপ্ন পূরণ হবে আমার।
আরএস/আরআই