ক্রিকেট শিখছেন আনুশকা
ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়ছে। তার (কোহলি) জন্যই ক্রিকেট খেলায় মনযোগী হয়েছেন আনুশকা।
কোহলির জন্যই ক্রিকেট বোঝার চেষ্টা করছেন এমন মন্তব্য করে সাংবাদিকদের তিনি বলেন, `আগে তার (আনুশকা) ক্রিকেট খেলায় কোন আগ্রহ ছিল না, কিন্তু বর্তমানে সে খেলাটি বোঝার চেষ্টা করছে। সে আমার ব্যক্তিত্ব বোঝার জন্য বিভিন্ন জিনিস জিজ্ঞাসা করে।`
আনুশকার সঙ্গে তার বন্ধুত্ব নিয়ে ইতিবাচক কথাই বললেন কোহলি, তিনি যোগ করেন, `তার বন্ধুত্ব আমার জন্য খুবই ফলপ্রসূ।`
তিনি আরো জানান, একজন ক্রিকেটারকে অধিকাংশ সময় খেলা নিয়েই থাকতে হয়। আনুশকার বন্ধুত্ব তাকে অন্যান্য উপজীব্য কার্যক্রমে উৎসাহ দেয়।
আরটি/আরএস/পিআর