টেস্ট জিততে চান কোহলি
অস্ট্রেলিয়ায় দুটি টেস্টে অধিনায়কত্ব করেছেন কোহলি। তখন তিনি ছিলেন ধোনির ডেপুটি। বাংলাদেশ সফরেই তিনি প্রথম পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে আসছেন। বাংলাদেশ সফরে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে ভারত। টেস্টে নেতৃত্ব দেবেন কোহলি। তিনি জয় ছাড়া কিছু ভাবছেন না।
কোহলি বলেছেন, `আমরা অনেক কিছু শিখেছি। কিন্তু সব সময় শেখার জন্য খেলে যেতে হবে এ ধারণায় আমি বিশ্বাসী নই। আমরা অনেক টেস্ট খেলেছি। আমার মনে হয়, এখন সময় এসেছে আমাদের দক্ষতা প্রয়োগের এবং ম্যাচের ফল নিজেদের পক্ষে নিয়ে আসার। কেবল শেখার মানসিকতা নিয়ে নয়, আমরা টেস্ট জেতার জন্য নামতে চাই।`
কলকাতায় ভারতীয় দল অনুশীলন ক্যাম্প করেছিল। আজ সকালে কলকাতা থেকে তারা বাংলাদেশে আসবে। আসার আগে শচীনের টিপস নিয়ে এসেছেন কোহলি। ভারতের নির্বাচিত টেস্ট অধিনায়ক হিসেবে জীবন শুরু করার আগে বিরাট খুশিমনে শচীনের কাছে জানতে চান, কোনোভাবে বাংলাদেশে তিনি যাচ্ছেন কি-না? উত্তরে শচীন বলেন, এ সফরে যাচ্ছি না। সঙ্গে এও বলে দেন যে, টেস্ট অধিনায়ক হিসেবে বিরাট যে ভালো করবেন, সে ব্যাপারে তার কোনো সংশয় নেই।
এআরএস/এমএস