সিরিজ জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ : হাথুরুসিংহে


প্রকাশিত: ০৯:৪০ এএম, ২০ জুন ২০১৫

সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতের বিপক্ষে ৭৯ রানের বিশাল ব্যবধানে জয়ে আত্ববিশ্বাসী টাইগার শিবির। এবার দ্বিতীয় ম্যাচে জয় দিয়ে সিরিজ জয়ের পাশাপাশি চ্যাম্পিয়ান্স ট্রফিতে জায়গা করে নিতে মরিয়া বাংলাদেশ।

শনিবার দ্বিতীয় ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন, আমরা সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তবে এখনো অনেক জায়গায় আমাদের উন্নতি করতে হবে।

শনিবার সকাল থেকে মিরপুরের শেষদিনের প্রস্তুতিতে নিজেদের ঝালিয়ে নেন সাকিব, তামিমরা। এসময় মাশরাফি, তাসকিন ছাড়াও ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডের নায়ক মুস্তাফিজুর নেটে বল হাতে একটু বাড়তি সময় কাটিয়েছেন। ব্যাট হাতে প্রথম ম্যাচে ভালো পারফর্মেন্স করলেও, প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে নিতে পেস ও স্পিন বোলিংয়ে দীর্ঘক্ষণ অনুশীলন করেছেন তামিম-সৌম্য-মুশফিকরা।

আর প্রথম ম্যাচে উইকেটের পিছনে কিছুটা এলোমেলো মুশফিক অনুশীলনের পর ব্যস্ত ছিলেন গ্লাভস হাতে নিজেকে আরো শানিয়ে নিতে। উল্লেখ্য, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রবিবার দিবারাত্রির ম্যাচটি শুরু হবে বিকাল তিনটায়।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।