নেইমারের নিষেধাজ্ঞায় মেসির দুঃখ প্রকাশ


প্রকাশিত: ০২:২৪ পিএম, ২১ জুন ২০১৫

নিষেধাজ্ঞার কারণে বার্সেলোনা সতীর্থ নেইমারের ব্রাজিলের হয়ে কোপা আমেরিকায় অংশগ্রহন শেষ হয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি।

কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ চলাকালে কর্তব্যরত রেফারির সঙ্গে অসাদাচরণের কারণে ব্রাজিলীয় ওই স্ট্রাইকারকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন কনমেবোল। ম্যাচে ০-১ গোলে পরাজয় বরণ করে ব্রাজিল।

মেসি মনে করেন, ২৩ বছর বয়সী ওই ফুটবল তারকার অনুপস্থিতি ব্রাজিলের জন্য বড় একটি দুঃসংবাদ। পাশাপাশি দক্ষিণ আমেরিকার শীর্ষস্থানীয় একজন ফুটবল তারকাকে টুর্নামেন্ট থেকে বঞ্চিত করাও লজ্জার বিষয় বলে মনে করেন মেসি।

শনিবার জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়ে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর মেসি বলেন, ‘নেইমার বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কারণ সে আমার বন্ধু। তবে আমার আক্ষেপ তার শাস্তি নিয়ে। তাকে এমন শাস্তি দেয়া হয়েছে যার ফলে তিনি আর টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না। তিনি ব্রাজিলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমি জানি তিনি মাঠে না থাকলে দলটি কেমন সমস্যায় পড়বে।’

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।