বাংলাদেশ জিতলে নাচবেন মাহি


প্রকাশিত: ০২:৪২ পিএম, ২১ জুন ২০১৫

সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশ জিতলেই মাঠে নাচবেন বলে ঘোষণা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলার এক পর্যায়ে এ ঘোষণা দেন মাহি।

উল্লেখ্য, সিরিজের দ্বিতীয় ম্যাচে ২০০ রানে গুটিয়ে গেছে ভারতের ইনিংস। জয়ের জন্য ডি/এল পদ্ধতিতে টাইগারদের লক্ষ্য দাঁড়ায় ১৯৯ রান। এ ম্যাচ জিতলেই ইতিহাস রচিত হবে বাংলাদেশের বুকে। প্রথমবারের মতো দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ।

ইনিংসে ভারতের পক্ষে সর্বোচ্চ রান করেন শেখর ধাওয়ান। ৬০ বলে ৭টি চারের সাহায্যে ৫৩ রান করে আউট হন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান আসে অধিনায়ক ধোনির ব্যাট থেকে।

বাংলাদেশের পক্ষে ৪৩ রান দিয়ে ৬ উইকেট নিয়ে ইতিহাস গড়েন গত ম্যাচে অভিষেক হওয়া মুস্তাফিজুর রহমান। অভিষেকের পর টানা দুই ম্যাচে ৫ উইকেট নিয়ে দ্বিতীয় ব্যক্তি হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন সাতক্ষীরার এই সন্তান।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।