দ্বিতীয় ওয়ানডেতে মুস্তাফিজের ৬ উইকেট (ভিডিও)
ভারতের বিপক্ষে অভিষেকেই জয়ের নায়ক বনে যাওয়া পাতলা লিকলিকে শরীরের মুস্তাফিজুর রহমান দ্বিতীয় ম্যাচে আরো উজ্বল হিসেবে দেখা দিয়েছেন। প্রথম ম্যাচে ৫ উইকেটের পর রোববার দ্বিতীয় ম্যাচে ৬ উইকেট নিয়ে নতুন ইতিহাস গড়েছেন টাইগার এই বোলার।
বাঁ-হাতি এই পেসারের তোপেই ভারতের বিপক্ষে ৬ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। ১৯ বছর বয়সী এই তরুণ পেসারের ধারাবাহিক নৈপণ্যে ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করলো বাংলাদেশ।
দ্বিতীয় ম্যাচে ৬ উইকেট নিয়ে ভারতকে মাত্র ২০০ রানে বেধে রাখার পুরস্কার হিসেবে টানা দ্বিতীয়বার ম্যান অব দ্যা ম্যাচ হলেন মুস্তাফিজ। জাতীয় দলে খেলার সুযোগ পেয়েই টানা দুই ম্যাচে ১১ উইকেট নিয়ে বাংলাদেশের নির্ভরতার প্রতীক হিসেবে গড়ে তুললেন নিজেকে। পাশাপাশি দেশের মাটিতে ভারতকে বাংলাওয়াশ করার দ্বার উন্মোচন করলেন মুস্তাফিজুর রহমান।
এমআর/এমএস