তারা আর বাচ্চা নেই : সুনীল গাভাস্কার


প্রকাশিত: ০৯:১৩ এএম, ২২ জুন ২০১৫

বরাবরই বাংলাদেশের পাশে থেকেছেন। ধারাভাষ্যে জেফ্রি বয়কটের মত যারা বাংলাদেশকে নিয়ে কটূক্তি করতেন। কথা বলতেন বাংলাদেশের প্রতিনিধি হয়ে। দুঃসময়ে বিশ্বমিডিয়া যখন এক হাত নিচ্ছিল বাংলাদেশকে তখনো বলতেন ওরা উন্নতি করছে। হয়তো এটা খুব ধীরস্থিরভাবে এগুচ্ছে। ওদের খেলতে দাও। অভিজ্ঞতা বাড়লে একসময় ঠিকই তোমাদের পর্যায়ে দাঁড়াবে।

আজ সুনীল গাভাস্কার দারুণ খুশি। আজ তিনি বলতে পারছেন তিনি তখন যা বলেছিলেন তা ভুল হয়নি। নিজ দেশের পরাজয়ে হৃদয়ের গভীরে বেদনা থাকলেও এই কিংবদন্তির শুভেচ্ছা জানাতে ভুলেননি বাংলাদেশেরকে। সাথে আরো বলেছেন বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে ‘বাচ্চা’ বলে উপহাস করা হলেও তারা আর ‘বাচ্চা’ নেই। কারন সেই দিন যখন বাংলাদেশ খেলত পরাজয়কে কত ছোট করা যায়। আজ খেলে জয়কে কত বড় করা যায়।
 
ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভির সঙ্গে সরাসরি এক আলাপনে তিনি বলেছেন, ‘একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ এখন অবশ্যই একটা শক্তি।’ ভারতের বিপক্ষে সিরিজের প্রথম দুটি ওয়ানডে সম্পর্কে তাঁর বক্তব্য, ‘এই দুটো জয়ই প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে দেওয়া। জয়ের ব্যবধান দেখুন। দুটোতেই বড় ব্যবধানে হেরেছে ভারত।’

এই সিরিজে বাংলাদেশ নিজেদের সেরা দল হিসেবে প্রমাণ করেছে বলে জানান এই কিংবদন্তী। তাঁরা মাঠে প্রমাণ করে দিয়েছে ভারতের সঙ্গে নিজেদের পার্থক্য।

আরো বলেন, ‘বাংলাদেশের দর্শক সত্যিই অসাধারণ। তারা সব সময়ই বাংলাদেশ দলের সঙ্গে থেকেছেন। দলের পারফরম্যান্স ভালো-মন্দ যাই হোক দলকে উৎসাহ দিয়ে গেছেন। ভালো লাগছে এই ভেবে যে বাংলাদেশের দর্শকেরা এত দিনে তাদের ভালোবাসার প্রতিদান পেতে শুরু করেছেন।

আরটি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।