ভারতের বিপক্ষে শেষ ম্যাচ খেলবেন সাঙ্গাকারা


প্রকাশিত: ০৩:১১ পিএম, ২৭ জুন ২০১৫

ওয়ানডে ও টি-২০ ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন আগেই। এবার টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দিলেন শ্রীলঙ্কান কিংবদন্তি উইকেট কিপার ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। আসন্ন ভারত সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের পর আর মাঠে দেখা যাবে না তাকে।

পাকিস্তানের সঙ্গে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শনিবার বিশেষ সংবাদ সম্মেলন করে তার দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানার এ ঘোষণা দেন তিনি। এসয়ম তার ভক্তদের উদ্দেশে তিনি বলেন, অনেক সম্মান পেয়েছি আমি। যদিও ১৫ বছরের ক্যারিয়ারের ইতি টানতে কষ্ট হবে তবও আমি মনে করি এটাই আমার অবসর নেওয়ার উপযুক্ত সময়।

এর আগে ১৬ জুন শ্রীলঙ্কার জাতীয় দলের নির্বাচকদের সঙ্গে বৈঠক করেন সাঙ্গাকারা। তারও আগে তিনি বোর্ডকে জানিয়ে দিয়েছিলেন, পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দু’টি ও ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলবেন তিনি।

আগামী ১৮ আগস্ট গলে শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার টেস্ট সিরিজ শুরু হতে পারে। তবে, গলের পরিবর্তে সাঙ্গাকারার হোম গ্রাউন্ড ক্যান্ডিতে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, শ্রীলঙ্কার হয়ে ১৩০টি টেস্টের ২২৫ ইনিংসে ব্যাট করে ৫৮.৬৬ গড়ে ১২,২০৩ রান করেছেন সাঙ্গাকারা। এই বাঁহাতি ব্যাটসম্যানের দখলে ৫১টি ফিফটির পাশাপাশি রয়েছে ৩৮টি সেঞ্চুরি।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।