ইতালির বিপক্ষে জার্মানির বড় জয়
ইংল্যান্ডের কাছে হারের ধাক্কা সামলে ইতালির বিপক্ষে বড় জয় দিয়ে ঘুরে দাঁড়াল বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। ঘরের মাঠে সফরকারীদের বিপক্ষে ৪-১ গোলে বড় জয় পায় জোয়াখিম লোর দল।
মঙ্গলবার রাতে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে স্বাগতিক জার্মান। ম্যাচের ২৪ মিনিটে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন রিয়াল তারকা টনি ক্রুস। প্রথমার্ধের শেষে দিকে মারিও গোটসে গোল করে ব্যবধান দিগুণ করেন। ফলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
বিরতি থেকে ফিরে ব্যবধান বাড়ানোর জন্য আক্রমণের ধার বাড়িয়ে দেয় জার্মান। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৫৯তম মিনিটে লেফট-ব্যাক ইয়োনাস হেক্টর গোল করলে ৩-০ গোল এগিয়ে যায়। এরপর ৭৫ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে বড় জয় নিশ্চিত করেন মেসুত ওজিল। আর ম্যাচের শেষ দিকে আন্তোনিও কোন্তের দলকে সান্ত্বনার গোল এনে দেন স্তেফান এল শারাউই।
উল্লেখ্য, দুই দলের লড়াইয়ে শেষ বার জার্মানরা জিতেছিল প্রায় ২১ বছর আগে, ১৯৯৫ সালের ২১ জুন ২-০ গোলে।
এমআর/এমএস