ত্রিপলিতে পৌঁছেছে জাতিসংঘ সমর্থিত ঐক্যের সরকার


প্রকাশিত: ০২:০৫ পিএম, ৩০ মার্চ ২০১৬

লিবিয়ার জাতিসংঘ সমর্থিত ঐক্যের সরকারের সদস্যরা রাজধানী ত্রিপোলিতে পৌঁছেছেন। বুধবার দেশটির রাজধানীতে পৌঁছে এই সরকারের সদস্যরা সতর্ক করে দিয়ে বলেছেন, লিবিয়ায় প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর সংঘাত চলতে দেওয়া হবে উচিত হবে না। খবর আলজাজিরার।

গত বছরের শেষের দিকে লিবিয়ায় রাজনৈতিক বিশৃঙ্খলা ও সংঘাত নিরসনের লক্ষ্যে শান্তি চুক্তির উদ্যোগ নেয় জাতিসংঘ। পাঁচ বছর ধরে চলমান এ সংকট সমাধানে বিরোধী গোষ্ঠীগুলোর ঐক্যমতের ভিত্তিতে প্রেসিডেন্সিয়াল কাউন্সিল গঠন করা হয়। এ সময় ত্রিপলি ও পূর্বাঞ্চলের তবরুক ভিত্তিক প্রতিদ্বন্দ্বী দুটি প্রশাসনের বিকল্প প্রতিস্থাপনের প্রস্তাব করা হয়। এক বছরেরও বেশি সময় ধরে এই দুটি গোষ্ঠী পরস্পরের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে।

ত্রিপলিভিত্তক স্বঘোষিত সরকার ও সশস্ত্র গোষ্ঠীরা কয়েকদিন আগে জাতিসংঘ সমর্থিত ঐক্যের সরকারকে এই শহরে পৌঁছাতে দেবে না বলে সতর্ক করে দেয়। এরপরও ঐক্যের সরকারের প্রধানমন্ত্রী ফায়েজ আল-সরাজসহ সাত সদস্য বুধবার সমুদ্রপথে রাজধানী ত্রিপলিতে পৌঁছায় এবং একটি অস্থায়ী নৌ ঘাঁটিতে অবস্থান করে। তবে প্রতিদ্বন্দ্বী সরকারের বাধার কারণে এ কর্মকর্তারা আকাশপথে ত্রিপলিতে যেতে পারেননি।

প্রতিদ্বন্দ্বী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আলি আবু জাকুক বলেন, ফায়েজ আল-সরাজের উপস্থিতি অগ্রহণযোগ্য।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।