চট্টগ্রামে পিকআপের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:০৬ এএম, ০৭ এপ্রিল ২০২৬
নিহত তাহেরা বেগম/ ছবি- সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় পিকআপের ধাক্কায় তাহেরা বেগম (৭৪) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) রাত নয়টার দিকে উপজেলা পরিষদের দক্ষিণ পাশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাহেরা বেগম কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বেউলা এলাকার আলী আহমদের স্ত্রী। তিনি লোহাগাড়া পোস্ট অফিসসংলগ্ন ছেলের ভাড়া বাসায় থাকতেন। পরিবারের ভাষ্য, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

স্থানীয়রা জানান, পিকআপের ধাক্কার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আরও পড়ুন
দিল্লি থেকে একই উড়োজাহাজে মরিশাস যাবেন খলিল-জয়শঙ্কর 
তেল সংকট ও রপ্তানি কমার অজুহাতে বেড়েছে পিকআপ-কাভার্ড ভ্যানের ভাড়া 

নিহতের ছেলে নুরুল হাকিম বলেন, দুপুরে বাসা থেকে বের হওয়ার পর মাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে হাসপাতাল থেকে মৃত্যুর খবর আসে।

লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই জাহেদ হোসেন বলেন, কক্সবাজারমুখী একটি পিকআপের ধাক্কায় তাহেরা বেগম গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এমআরএএইচ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।