আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যবিপ্রবি চ্যাম্পিয়ন


প্রকাশিত: ০২:৫০ পিএম, ০৫ এপ্রিল ২০১৬

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় (গ্রুপ বি) চ্যাম্পিয়ন হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। মঙ্গলবার অনুষ্ঠিত ফাইনালে তারা ১-০ গোলে ইসলামী বিশ্ববিদ্যালয়কে (ইবি) পরাজিত করেছে। গত ৩০ মার্চ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই প্রতিযোগিতা শুরু হয়।

মঙ্গলবার বিকেলে খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর শেখ আবুল হোসেন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. সাইবুর রহমান মোল্যা, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসাইন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আনিছুর রহমান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শেখ মিজানুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুর রশীদ, প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দীপক কুমার বিশ্বাস, পরিচালক (পওউ) পরিতোষ কুমার বিশ্বাস, প্রধান প্রকৌশল (চলতি দায়িত্ব) হেলাল উদ্দিন পাটোয়ারী।

মিলন রহমান/আরআর/এনএফ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।