সাকিবকে স্বাগত জানালেন কিং খান


প্রকাশিত: ১১:৩১ এএম, ০৭ এপ্রিল ২০১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ। এরপর দেশে এসে দিন পাঁচেক সস্ত্রীক ভ্রমণ। তারপর আবার বিদেশ ছুটলেন বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। হালকা বিশ্রামেরও সুযোগ নেই এই ক্রিকেটারের। কলকাতা পৌঁছেই পর দিন নেমে পরলেন অনুশীলনে। এর আগে বিশ্বকাপের জন্য কলকাতা গিয়েছিলেন তিনি। এবার গেলেন আইপিএল খেলতে। আর তাতেই খুশি বলিউড কিং খান খ্যাত অভিনেতা শাহরুখ খান। সাকিবসহ কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সব ক্রিকেটারকে স্বাগত জানিয়েছেন তিনি।

কলকাতায় যারাই এসেছে খেলতে তাদেরকে স্বাগত বার্তা জানিয়েছেন শাহরুখ খান। সুদূর কানাডার রকি মাউন্টেন অভিযান শেষ করে যিনি গম্ভীরদের মানসিকভাবে চাঙ্গা করতে তাদের শিবিরে যোগ দিতে আসছেন, সেই পেশাদার এক্সপ্লোরার মাইক হর্ন তার ‘নিজের পরিবারে’ ফিরে আসার খবর টুইট করতেই শাহরুখের জবাব, ‘ওয়েলকাম হোম মাই ফ্রেন্ড।’

অস্ট্রেলিয়ান বোলার ব্র্যাড হগ, যিনি গম্ভীরদের সংসারকে মাতিয়ে রাখতে ওস্তাদ, তিনি যখন টুইটারে লিখলেন, ‘আবার আইপিএল চলে এল, নাইট রাইডাররা ফের এক জায়গায়,’ তখন কিং খান তাকে পাল্টা লিখলেন, ‘লাভ ইউ। এখন মজা করার সময়। খুব তাড়াতাড়ি দেখা হবে।,

মঙ্গলবার রাতেই কলকাতা পৌঁছান সাকিব। বুধবার বিকেলে কেকেআরের অনুশীলনে যোগ দেন তিনি। এর আগে হোটেলে টিম মিটিং সেরে নেন নতুন কোচ জ্যাক ক্যালিসের অধীনে। সহকারী কোচ হিসেবে ছিলেন সাইমন ক্যাটিচও।

আরআর/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।