রোমিং গ্রাহকদের জন্য গ্রামীণফোনের সুলভ এসএমএস চালু


প্রকাশিত: ০১:১৫ পিএম, ২৯ এপ্রিল ২০১৫

গ্রামীণফোন লিমিটেড তার বিদেশগামী রোমিং গ্রাহকদের জন্য ৩০ এপ্রিল থেকে একটি সাশ্রয়ী এসএমএস সেবা চালু করতে যাচ্ছে। এ নতুন সেবার মাধ্যমে গ্রামীণফোনের রোমিং গ্রাহকরা বিদেশে থেকে যেকোনো বাংলাদেশি মোবাইল নম্বরে মাত্র দুই টাকায় (ভ্যাট প্রযোজ্য) এসএমএস পাঠাতে পারবেন।

রোমিং গ্রাহকরা প্রতিদিন সর্বোচ্চ পাঁচটি সাশ্রয়ী এসএমএস পাঠাতে পারবেন। একই সঙ্গে সাধারণ এসএমএস সেবাও আগের মতোই চালু থাকবে।

এই এসএমএস পাঠাতে গ্রাহকদের প্রথমে একটি শর্ট কোড নম্বর (*১১১*১*৯#) ডায়াল করতে হবে, এরপর এক মিনিট সময়ের মধ্যে কাঙ্ক্ষিত ফোন নম্বর লিখে (- দিয়ে পৃথক রাখতে হবে) ১৪০ বর্ণের বার্তা লিখতে হবে।

গ্রামীণফোন এই নতুন এবং উদ্ভাবনী সেবা চালু করেছে যা তার গ্রাহকদের জন্য সুলভে দুশ্চিন্তাবিহীন রোমিং সেবা নিশ্চিত করবে। আগামীতে এ ধরনের আরও নতুন নতুন উদ্ভাবনী গ্রাহকদের জন্য নিয়ে আসবে গ্রামীণফোন।

এসএ/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।