ভাঙবে না স্মার্টফোন!
যদি এমন হতো ধুলো বা বালি লাগলো কিন্তু আপনার স্মার্টফোনের ক্যামেরা নষ্ট হওয়ার আশঙ্কা নাই কিংবা আপনার হাত থেকে পড়ে গিয়েও ভাঙবে না। তাহলে অনেক নিশ্চিন্তে ব্যবহার করা যেত ফোন।
সবসময় সতর্ক থাকতে হত না। তবে এবার তা সত্যিই হতে চলেছে। আমেরিকান নেভি স্নাইপেল নামক এক নতুন সিরামিক তৈরি করেছেন যার মাধ্যমে ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন।
ইউএস নেভাল রিসার্চ ল্যাবেরটরি জানাচ্ছে, এ এক যুগান্তকারী আবিষ্কার হতে চলেছে। স্পাইনেল আদতে এক ধরণের মিনারেল। ম্যাগনেশিয়াল অ্যালুমিনেট থেকে তৈরি এক যৌগ। যা এর আগে যা যা উপাদান দিয়ে মোবাইল তৈরি হয়েছে, তাদের থেকে শতগুণ বেশি টেকসই ও মজবুত। এতদিন এই স্পাইনেল পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে থাকলেও এবার বাণিজ্যিকভাবে বাজারে আসতে প্রস্তুত। শুধু স্মার্টফোন নয়, আইওয়াচ বা ঘড়িতেও এই প্রযুক্তি ব্যবহার করা হবে।
এআরএস/পিআর