অফিসে বৈচিত্র্য আনবে গুগল


প্রকাশিত: ০৩:৪২ এএম, ০৮ মে ২০১৫

সার্চ জায়ান্ট গুগল তাদের নিজস্ব অফিসে বৈচিত্র্য আনতে ১৫ কোটি ডলার খরচ করবে । এ অর্থের পুরোটাই ব্যয় হবে নারী, কৃষ্ণাঙ্গ এবং হিস্পানিক কর্মকর্তা-কর্মচারী নিয়োগে। খবর ইএএনটিভি।

গত বছর নিজেদের এক অভ্যন্তরীণ দলিল প্রকাশ করে গুগল। তাতে দেখা যায়, এর কর্মকর্তা-কর্মচারীদের অধিকাংশই হয় শ্বেতাঙ্গ, নয় এশিয়ান বংশোদ্ভূত। এমনকি নারীদের সংখ্যাও অনেক কম। এ নিয়ে সন্তুষ্ট নয় প্রতিষ্ঠানটি নিজেও। এ কারণে এখন কর্মক্ষেত্রে বৈচিত্র্য আনতে চাচ্ছে তারা। সম্প্রতি ইউএসএ টুডেকে দেয়া এক সাক্ষাত্কারে এ কথা জানিয়েছেন গুগল নির্বাহী ন্যান্সি লি।

বিজ্ঞান প্রযুক্তিকে পেশা হিসেবে বেছে নেয়ার জন্য নারীদের উদ্বুদ্ধ করার চেষ্টা চালাচ্ছে গুগল। এজন্য আমেরিকান ব্রডকাস্টিং কোম্পানির (এবিসি) সঙ্গে এক যৌথ উদ্যোগ হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। শিশুদের সামনে ইতিবাচক রোল মডেল হিসেবে দাঁড় করানোর জন্য এবিসির প্রচারিত ‘মাইলস ফ্রম টুমরোল্যান্ড’ এবং ‘দ্য ফস্টারস’ নামে দুটো টিভি সিরিজ থেকে বাছাই করা নারী চরিত্রদের বেছে নিয়েছে গুগল।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।