এবার গুগল ম্যাপে ভারতের রেল শিডিউল


প্রকাশিত: ১০:২৬ এএম, ১২ মে ২০১৫

ভারতের রেল চলাচলের শিডিউল এখন গুগল ম্যাপ অ্যাপসে। দেশেটির আটটি বড় শহরের নাগরিকদের এ সেবা দেয়া হবে। যেকোনো অ্যান্ড্রয়েড ফোন অথবা আউওএস ডিভাইস কিংবা ডেস্কটপের মাধ্যমে এ সেবা নিতে পারবেন তারা।

সূত্র জানায়, আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দারাবাদ, কলকাতা, মুম্বাই, নয়াদিল্লি, এবং পুনে এ আটটি শহর এর আওতাভুক্ত। ১২ হাজার ট্রেনের তথ্যসেবা রয়েছে অ্যাপটিতে। খবর টাইমস অব ইন্ডিয়ার

বিশ্বের ২৮০০ শহরের ১০ লক্ষেরও বেশি রুটে গুগলের এ ধরনের কার্যক্রম রয়েছে। নিউ ইয়র্ক, লন্ডন, টোকিও এবং সিডনিতে এ ধরনের সেবা রয়েছে।

২০০৫ সাল থেকে বিশ্বের কয়েক হাজার পাবলিক ট্রান্সপোর্ট এজেন্সির সঙ্গে কাজ করে আসছে গুগল।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।