খাবার তৈরিতে থ্রিডি প্রিন্টার!


প্রকাশিত: ০৭:০৩ এএম, ১৮ মে ২০১৫

থ্রিডি প্রিন্টার বানাবে খাবার! একদম প্রকৃত খাবার। আজব, আসলেই কি সত্যি। হ্যাঁ জার্মানির মিউনিখ শহরে এমন এক ধরনের থ্রিডি প্রিন্টার উদ্ভাবন করা হয়েছে যেগুলো সুস্বাদু এবং লোভনীয় খাবার তৈরি করতে পারে। বায়োজুন নামক একটি কোম্পানি এ প্রযুক্তির উদ্ভাবন করেছে।

থ্রিডি প্রিন্টারটি দেখতে অনেকটা এক ধরনের সেলাই মেশিনের মতো, প্লাগ সিস্টেম। এটি যে খাবারগুলো তৈরি করবে সেগুলো একদম অরিজিনাল খাবারের মতো। তবে শেষে এটি প্রকৃত খাবারের চেয়ে একটু কোমল মনে হবে। খবর দ্য নিউজ ট্রাইব।

ইউরোপিয়ান ইউনিয়ন এ ধরনের থ্রিডি প্রিন্টার তৈরি ও উন্নয়নের জন্য অর্থায়ন করছে। প্রিন্টারটি একটি পাস্ট্রি ব্যাগের ন্যায় কাজ করে। এটির পিচকারী আকৃতির কার্তুজ আপনার প্লেটে একের পর এক খাবার পরিবেশন করতে পারবে।

কার্তুজটিতে আপনি বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী যেমন বিস্কুট, চিনাবাদাম, পনির, মাখন বরফ প্রভৃতি রাখতে পারবেন। তবে খাবার পরিবেশনের জন্য আপনাকে কোনো চিন্তা করতে হবে না।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।