কম্পিউটার স্লো হয়ে গেলে যা করবেন


প্রকাশিত: ০৭:৩২ এএম, ২০ মে ২০১৫

অনেক কারণেই কম্পিউটার স্লো হতে পারে। কিন্তু বর্তমান সময়ে দ্রুতগতির সবকিছুর সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে স্লো কম্পিউটারের উপর একদমই ভরসা করা যায় না। নিয়মিত কিছু বিষয় মেনে চললেই আপনার কম্পিউটার আর স্লো হবে না। চলুন, জেনে নেয়া যাক-

১. ভাইরাসের কারণে পিসি স্লো হয়ে যেতে পারে। এজন্য নিয়মিত ভাইরাস স্ক্যান করুন।

২. অতিরিক্ত ধুলা-বালির জন্য কম্পিউটার স্লো হয়ে যেতে পারে। এজন্য মাসে অন্তত একবার হলেও সিপিইউ খুলে এর ধুলাবালি পরিষ্কার করা উচিত।

৩. সি ড্রাইভের জায়গা বেশি ভরে গেলে পিসি স্লো হতে পারে। সি ড্রাইভের অপ্রয়োজনীয় ডাটা অন্য ড্রাইভে রাখুন।

৪. অপ্রয়োজনীয় সফটওয়্যার পিসি থেকে আনইন্সটল করে ফেলতে পারেন। এর কারণেও অনেক সময় পিসি স্লো হতে পারে।

৫. সপ্তাহে অন্তত একবার স্টার্ট মেনু থেকে ডিস্ক ক্লিন-আপ করুন।

৬. প্রতি সপ্তাহেই ডিস্ক ডেফ্রাগমেন্টার করুন

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।