বাজারে জিওনি`র নতুন স্মার্টফোন


প্রকাশিত: ০৭:৩৩ এএম, ২০ মে ২০১৫

চীনের মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিওনি সম্প্রতি বাংলাদেশের মার্কেটে বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোনের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। জিওনি ইলাইফ এস-৭ হচ্ছে স্বল্প মূল্যের মাঝে উচ্চমানসম্পন্ন এন্ড্রয়েড ফোন। এটি অল্পদামের মধ্যে উচ্চক্ষমতাসম্পন্ন হার্ডওয়ার যন্ত্রপাতির নিশ্চয়তা দিচ্ছে।

ইলাইফ এস-৭ বর্তমান বাজারের দুই সিম বিশিষ্ট সবচেয়ে পাতলা স্মার্টফোন। এতে আছে মিডিয়াটেক এমটি-৬৭৫২ প্রসেসর, যা বর্তমান স্মার্টফোনগুলো থেকে অনেক বেশি গতিশীল। এর সবচেয়ে সুবিধাজনক দিক হচ্ছে বর্তমান হ্যান্ডসেটগুলোর মতো এটা উত্তপ্ত হয় না।

ইলাইফ এস৭-এ আছে জিওনির নিজস্ব অ্যান্ড্রোয়েড অপারেটিং সিস্টেম এমিগো ৩.০। এমিগো দিচ্ছে সর্বাধুনিক ক্যামেরা সেটিংস এবং কন্টাক্ট লিস্ট সাজানোর জন্য সুবিধা।

ইলাইফ এস৭ ১৪ ঘন্টা পর্যন্ত চার্জ থাকে, আর ৮ থেকে ৯ ঘন্টা পর্যন্ত একটানা ভিডিও চলে। প্রি-ইন্সটলড পাওয়ার সেভার অ্যাপ নিশ্চিত করে ব্যাটারির দীর্ঘস্থায়িত্বকাল।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।