দীর্ঘস্থায়ী ব্যাটারির স্মার্টফোন জিওনির ম্যারাথন এম-৩


প্রকাশিত: ০৫:৩৭ এএম, ২৪ জুন ২০১৫

চাইনিজ মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিওনি ইতিমধ্যেই বিশ্বের সবচেয়ে স্লিম স্মার্টফোনের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। এবার জিওনি পরিবেশন করছে সবচেয়ে দীর্ঘস্থায়ী ব্যাটারির স্মার্টফোন, ম্যারাথন এম-৩।

ম্যারাথন এম-৩ হ্যান্ডসেটটিতে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা একমাস পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। এটি প্রস্থে ৫ ইঞ্চি ও ১৮০ গ্রাম ওজনের।

স্মার্টফোনটিতে রয়েছে দুইটি সিম কার্ড ব্যবহারের সুবিধা, সেই সাথে ২জি ও ৩জি ব্যবহারের সুবিধা। ১ জিবি র্যাম ও ৮ জিবি রম-সহ কোয়াড কোর ১.৩ গিগাহার্টজ প্রসেসর রয়েছে।

ফোনটির ডিসপ্লে ৫ ইঞ্চি ৭২০পি। ৮ মেগাপিক্সেল ক্যামেরা অসাধারণ ছবি তুলতে সক্ষম, স্বাভাবিক আলোতে ভালো ছবি তোলা যায়। সামনের ২ মেগপিক্সেল ক্যামেরাও অপ্রত্যাশিত রকম ভালো ছবি তুলতে সক্ষম।

অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট দ্বারা পরিচালিত ম্যারাথন এম-৩ তে রয়েছে জিওনির নিজস্ব কাস্টম ইউজার ইন্টারফেস (ইউআই)। নোটিফিকেশন প্যানেলের সহজ সর্টকাটের সুবিধার জন্য বেশিরভাগ ব্যবহারকারী এই ইউআইকে সেরা বলে অভিহিত করেছেন।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।