টিভি ও ওয়াশিং মেশিনে স্যামসাংয়ের বিশেষ অফার
রমজান শেষে ঈদকে আরো উৎসবমুখর করে তুলতে আকর্ষণীয় অফারে টিভি এবং ওয়াশিং মেশিন নিয়ে এসেছে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ। এ অফারের মধ্যে থাকছে ৩ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক।
জানা গেছে, স্যামসাং থ্রিডি স্মার্ট টিভি ৪৮, ৫৫ এবং ৬০ ইঞ্চি এর যে কোন একটি কিনলে একটি স্যামসাং জেড১ জিতে নেওয়ার সুযোগ পাবেন গ্রাহকরা। আর জয় প্লাস, এলইডি এবং স্মার্ট সিরিজের যে কোন একটি কিনলে থাকছে ৩ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক।
এছাড়াও রমজানে স্যামসাং ওয়াশিং মেশিনের ওপরও থাকছে ইন্সট্যান্ট ক্যাশব্যাক। প্রতিটি স্যামসাং ওয়াশিং মেশিন কিনলে গ্রাহকদের জন্য থাকছে ১ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক।
এ অফার সম্পর্কে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ এর হেড অব কনজ্যুমার ইলেকট্রনিক্স বদরুল করিম বলেন, গ্রাহকদের ভালো মূল্যমানের সর্বোত্তম পণ্য প্রদান করা স্যামসাং ইলেকট্রনিক্স এর সবসময়ের লক্ষ্য। এটি মাথায় রেখে পবিত্র রমজান এবং ঈদ উপলক্ষে আমরা গ্রাহকদের জন্য বাড়তি কিছু নিয়ে আসতে চেয়েছি। আর এই জন্যই টিভি এবং ওয়াশিং মেশিনের উপর এ আকর্ষণীয় অফার।
এছাড়া আরো জানা যায়, রমজান মাসের শেষ দিন পর্যন্ত টিভি ও ওয়াশিং মেশিনের উপর এই অফার প্রযোজ্য থাকবে। গ্রাহকরা স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ক্যাশ ব্যাক অফার গ্রহণ করতে পারবেন।
আরএস