জাগো টপ টেন
২১ নভেম্বর ২০২৫
-
ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প, উৎপত্তি নরসিংদীর মাধবদীতে
ঢাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্র ছিল ৫.৭। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে... -
বাংলাদেশের অভ্যন্তরে স্মরণকালে এত বড় ভূমিকম্প হয়নি
শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এটাকে দেশের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে বড় ভূমিকম্প বলে উল্লেখ করেছেন ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আখতার। শুক্রবার (২১ নভেম্বর) ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি জানতে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জাগো নিউজকে বলেন, বাংলাদেশের অভ্যন্তরে স্মরণকালে এত বড় ভূমিকম্প হয়নি। মাটির ওপর কম্পনের যে তীব্রতা, এটা স্মরণকালের সবচেয়ে বেশি... -
প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার দ্বিপাক্ষিক বৈঠক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। শুক্রবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হয়... -
সশস্ত্র বাহিনীকে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান ড. ইউনূসের
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। এটি নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে আয়োজনে তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন... -
সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীকে পরিণত হয়েছে: তারেক রহমান
সশস্ত্র বাহিনীর বলিষ্ঠ ভূমিকা এই বাহিনীকে জাতির আস্থার প্রতীকে পরিণত করেছে উল্লেখ করে ভবিষ্যতেও এ ভূমিকা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আমি বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সব সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন... -
শনিবার চট্টগ্রামে যাচ্ছেন জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামীকাল (শনিবার) চট্টগ্রাম সফরে যাচ্ছেন। শুক্রবার (২১ নভেম্বর) জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন জাগো নিউজকে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শনিবার (২২ নভেম্বর) চট্টগ্রাম মহানগরীতে গুরুত্বপূর্ণ সফরে আসছেন... -
প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সঙ্গে নাহিদ ইসলামের সৌজন্য সাক্ষাৎ
রাজধানীর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে সেনাকুঞ্জে তাদের মধ্যে এ সৌজন্য বিনিময় হয়... -
দুবাই এয়ার শোতে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটের মৃত্যু
দুবাই এয়ার শোতে প্রদর্শনের সময় বিধ্বস্ত হলো ভারতের তেজস যুদ্ধবিমান। এতে পাইলটের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ নভম্বর) বিকেলে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের’ (এইচএএল) তৈরি যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) এক বিবৃতিতে জানিয়েছে, দুবাই এয়ার শোতে আকাশে প্রদর্শনের সময় একটি তেজস বিমান দুর্ঘটনার শিকার হয়েছে... -
নোবেল পুরস্কার নিতে দেশ ছাড়লেই ‘পলাতক’ বিবেচিত হবেন মাচাদো
ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো নোবেল শান্তি পুরস্কার নিতে নরওয়ের উদ্দেশে দেশ ছাড়লে ‘পলাতক’ বলে বিবেচিত হবেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানান ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়াম সাব। অ্যাটর্নি জেনারেল বলেন, মাচাদো গ্রেফতার এড়াতে লুকিয়ে বসবাস করছেন... -
রুদ্ধশ্বাস ম্যাচের সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
জেতা ম্যাচ বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক আকবরের ভুলে চলে যায় সুপার ওভারে। পরে সুপার ওভারে বল হাতে নিয়ে পরপর দুই বলে জিতেশ শর্মা ও আশুতোষ শর্মাকে আউট করে ভারতকে কোনো রানই করতে দেননি রিপন মন্ডল...