বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন ডাকসুর আলোচিত ভিপি প্রার্থী শামীম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগ দিলেন শামীম হোসেন

বেসরকারি নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের আলোচিত ভিপি প্রার্থী (স্বতন্ত্র) শামীম হোসেন।

তিনি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার বিভাগে লেকচারার পদে যোগদান করেছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন তিনি। পোস্টে শামীম লেখেন, ‘কথা রেখেছি, শিক্ষকই হয়েছি। আলহামদুলিল্লাহ।’

শামীম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। তিনি গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী হন। নির্বাচনে তিনি ৩ হাজার ৮৮৪ ভোট পেয়ে পরাজিত হন। তবে ভোটের প্রচার-প্রচারণায় ব্যতিক্রমী বক্তব্য ও প্রতিশ্রুতি দিয়ে তখন আলোচনায় আসেন তিনি।

এএএইচ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।