পানি-বিদ্যুতের অপচয় রোধে ঢাবিতে ছাত্রদল নেতার ক্যাম্পেইন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:০১ পিএম, ১২ এপ্রিল ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সচেতনামূলক ক্যাম্পেইন করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম

চলমান বৈশ্বিক জ্বালানি সংকটে পানি ও বিদ্যুতের অপচয় রোধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সচেতনামূলক ক্যাম্পেইন চালিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম। সচেতনামূলক ক্যাম্পেইনের অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ করেন তিনি।

রোববার (১২ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি, মধুর ক্যান্টিন, কলা ভবন, সামাজিক বিজ্ঞান অনুষদ, টিএসসি ও ভিসি চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের মধ্যে এ লিফলেট বিতরণ করা হয়।

লিফলেটে পানি ও বিদ্যুতের অপচয় রোধে অপ্রয়োজনে পানির কল বন্ধ রাখা, অপ্রয়োজনে লাইট-ফ্যান বন্ধ রাখা, রুম থেকে বের হওয়ার সময় সুইচ অফ করা, পরিমিত পানি ব্যবহারে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন
দ্রুত সময়ের মধ্যে জবির দুই হল উদ্ধারের আশা ছাত্রদলের 
প্রস্তুত চারুকলা, শোভাযাত্রা বের হবে সকাল ৯টায় 

এ বিষয়ে তৌহিদুল ইসলাম বলেন, চলমান বৈশ্বিক সংকটের এই সময়ে আমরা এক সন্ধিক্ষণের মুখোমুখি আজ। অথচ আমাদের দৈনন্দিন অভ্যাসের ছোট ছোট অপচয় রোধ করতে পারলে পানি ও বিদ্যুতের সংকট কমে আসবে। সামান্য সচেতনতা আর অভ্যাসের ছোট পরিবর্তনই এনে দিতে পারে বড় সাশ্রয়। আসুন, আমরা প্রত্যেকে নিজের জায়গা থেকে সচেতন হই। অপচয় নয়, সাশ্রয় হোক আমাদের অভ্যাস।

সচেতনতামূলক ক্যাম্পেইনে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সমাজিক যোগাযোগমাধ্যম সম্পাদক রেজাউল করিম রাশেদ, সহ-সাধারণ সম্পাদক ইউছুফ ফরহাদ, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, সদস্য মোহাম্মদ রফিকউল্লাহ প্রমুখ।

এফএআর/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।