যুদ্ধবিরোধী গান-কবিতায় ঢাবিতে বাংলা নববর্ষ উদযাপন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৭:১০ পিএম, ১৪ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরোধী গান ও কবিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে/ছবি সংগৃহীত

যুদ্ধবিরোধী গান ও কবিতার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র, বাংলাদেশ যুব ফ্রন্ট ও কোরাসের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গান পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন কবি মোহন রায়হান, দীপক সুমন, কবি সোয়েব মাহমুদ, মাভৈ গানের দল, হুমায়ূন আজম রেওয়াজ, ওয়ারদা আশরাফ, গৌরব ভৌমিক ও শিহাব উদ্দিনসহ অন্য শিল্পীরা।

অনুষ্ঠানে বক্তারা ইরান ও ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন দেশে চলমান সাম্রাজ্যবাদী যুদ্ধ ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

তারা বলেন, সংস্কৃতি ও শিল্পচর্চার মাধ্যমে যুদ্ধবিরোধী চেতনা ছড়িয়ে দেওয়া সম্ভব।

আয়োজনের শেষপর্বে ছিল গ্রামীণ খেলাধুলার আয়োজন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এফএআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।