জবির হলের দাবিতে রাবিতে বিক্ষোভ সমাবেশ


প্রকাশিত: ১২:৫৮ পিএম, ২৭ আগস্ট ২০১৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের হলের দাবির আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে এবং শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাবি শাখা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। শনিবার দুপুরে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টুকিটাকি চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় সমাবেশে বক্তারা বলেন, জবি শিক্ষার্থীদের জন্য অতি দ্রুত হল নির্মাণ করতে হবে। পাশাপাশি পুলিশ কিংবা সরকারি ছাত্র সংগঠনের মাধ্যমে যদি আন্দোলন দমানোর চেষ্টা করা হয়। তাহলে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে তাদের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশে কেন্দীয় কমিটির দফতর সম্পাদক জোর্তিময় চক্রবর্তী, রাজশাহী মহানগরের আহ্বায়ক এ.এইচ. এম. জুয়েল রানাসহ দলের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। রাশেদ রিন্টু/এএম/আরআইপি
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।