ঢাবিতে ককটেল ফাটানোর সময় আটক ২
চলমান অনির্দিষ্টকালের অবরোধ ও হরতালের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মিছিল করেছে ছাত্রদল। মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হলের সামনে ককটেল ফাটানোর চেষ্ট করলে দুই ছাত্রদল কর্মীকে আটক করে র্যাব।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলের ছাত্র হাসান ও শহীদুল্লাহ হলের ছাত্র শুভ। আটকের পর তাদের কোথায় নেওয়া হয়েছে তা জানা যায়নি।
এমএম/বিএ/এমএস