ইবির ১৫ ও ১৬ মার্চের কামিল পরীক্ষা আবারো স্থগিত


প্রকাশিত: ১২:৪৮ পিএম, ১৪ মার্চ ২০১৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে ১৫ ও ১৬ মার্চ অনুষ্ঠেয় কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় পর্বের পরীক্ষা-২০১৩ স্থগিত করা হয়েছে। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস থেকে পাঠানো রাশিদুজ্জামান খান টুটুল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণে ১৫ ও ১৬ মার্চ অনুষ্ঠেয় কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় পর্ব পরীক্ষা-২০১৩ স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষাগুলোর তারিখ পরে জানানো হবে।

একই সাথে পরবর্তী পরীক্ষাসমূহ পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলেও উল্লেখিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
 
প্রসঙ্গত, এ নিয়ে পাঁচবার পরিবর্তন আনা হলো এ কামিল পরীক্ষার সময়সূচিতে।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।