রাবিতে দু’দিনব্যাপী ক্যাফে আড্ডা শুরু


প্রকাশিত: ০৯:৫৮ এএম, ২৫ মার্চ ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব সামাজিক ফোরাম (ডব্লিউএসএফ) উদ্যোগে  অনুষ্ঠিত হচ্ছে  ক্যাফে আড্ডা।  বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হওয়া এ আড্ডা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। এতে থাকছে  সকালের আড্ডা ও  বৈকালিন আড্ডা, ফ্রি পোট্রেট ফটোগ্রাফি, আলোকচিত্র প্রদর্শনী , সিনেমা প্রদর্শনী , মানবতাবাদী গানের আসর , উপকরণ প্রদর্শনী, ভিডিও কনফারেন্স এছাড়াও দিনভর চা-আড্ডা ও খোশগল্প।

সাম্য স্বাধীনতা, ন্যায্যতা, সহযোগিতা ও অংশীদারিত্বের ভিত্তিতে একটি মানবিক পৃথিবী প্রতিষ্ঠার লক্ষ্যে গড়ে ওঠা জন-আন্দোলন থেকে বিশ্ব সামাজিক ফোরাম বা World Social Forum (WSF)  প্রতিষ্ঠিত হয়।  অন্য এক পৃথিবী গড়া সম্ভব - Another world is possible-এই প্রত্যয় নিয়ে গত দেড় শতক ধরে ডব্লিউ এস এফ সংগঠকেরা বিশ্বব্যাপী বিভিন্ন উদ্যোগ ও প্রচারনা চালিয়ে যাচ্ছে। ১৯৯০ এর দশকে ল্যাটিন আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে সংগঠিত গণজাগরণের পাশাপাশি নাগরিক সমাজের নানা উদ্যোগের ধারাবাহিকতায় ১৯৯৯ সালে সিয়াটলে বিশ্বায়ন বিরোধী ব্যাপক আন্দোলন গড়ে উঠে যা ডব্লিউএসএফ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ন ভূমিকা রাখে।

এসএইচএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।