ঢাবির সাংবাদিকতা বিভাগের পুনর্মিলনী পুনঃনির্ধারণ


প্রকাশিত: ০২:২৬ পিএম, ১২ এপ্রিল ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ১৭ এপ্রিলের পরিবর্তে আগামী ২৪ এপ্রিল ২০১৫ (শুক্রবার) পুনঃনির্ধারণ করা হয়েছে। সম্প্রতি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

পুনর্মিলনীতে অংশ গ্রহণের জন্য সদস্য, সদস্যের স্বামী/স্ত্রী ৩০০ টাকা এবং সদস্যের সন্তান ও বিভাগের বর্তমান শিক্ষার্থী প্রত্যেকের জন্য ২০০ টাকা হারে চাঁদা পুনঃনির্ধারন করা হয়েছে। এছাড়া যে সকল সদস্য গাড়ীর চালকসহ অনুষ্ঠানে অংশগ্রহণ করবে তাদের জন্য অতিরিক্ত ১০০ টাকা হারে চাঁদা নির্ধারন করা হয়েছে।

রেজিস্ট্রেশনের জন্য আনোয়ারুল আজিম (০১৭১২৭৯৯২১৪), অসীম কুমার দাশ (০১১৯৬০২৮৬২৪) এবং রেজাউল হাসান আখন্দ (০১৮১১২৫৮৭৮৭) এর সাথে আগামী ২১ এপ্রিলের মধ্যে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

ঢাবি উপাচার্য এবং সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে পুনর্মিলনীতে উপস্থিত থাকবেন।

এমএইচ/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।