রাবিতে শেক্সপিয়রের ‘মুখরা রমণী বশীকরণ’ মঞ্চস্থ হবে মঙ্গলবার


প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ১০ এপ্রিল ২০১৭

বিশ্ববিদ্যালয় থিয়েটার রাজশাহীর (বিথিরা) ৩৯তম প্রযোজনা বিশ্বখ্যাত নাটক ‘মুখরা রমণী বশীকরণ’ মঞ্চস্থ হবে আাগামীকাল মঙ্গলবার।

এদিন বিকেল সাড়ে ৪টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) নাটকটি মঞ্চস্থ করা হবে।

সোমবার বিশ্ববিদ্যালয় থিয়েটারের সভাপতি অধ্যাপক ড. মো. শাহ আজম শান্তনু সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

নাটকটি সম্পর্কে থিয়েটারের সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান রোকন জাগো নিউজকে বলেন, মুখরা রমনী বশীকরণ নাটকটি বিশ্বখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়র রচিত এবং খ্যাতিমান নাট্যকার মুনির চৌধুরী অনুদিত।

তিনি আরও বলেন, এটি কমেডি ধরনের নাটক। নাটকটির মাধ্যমে একজন সাধারণ নারীর জীবন-চরিত্র তুলে ধরা হয়েছে। মূলত নারীদের বিয়ের পূর্ববর্তী ও পরবর্তী সময়ের জীবনাচরণকে কেন্দ্র করেই নাটকটি রচিত হয় বলে জানান তিনি।

রাশেদ রিন্টু/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।