বাকৃবিতে নতুন দুটি মাস্টার্স কোর্সে ভর্তি শুরু


প্রকাশিত: ০২:৩৪ পিএম, ২৭ এপ্রিল ২০১৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ইন্টার্নশিপ এমএস ইন সাসটেনেবল এগ্রিকালচার এবং প্রফেশনাল এমএস ইন ফুড সিকিউরিটি নামে নতুন দুটি বিষয়ে মাস্টার্স কোর্স চালু করেছে। নেদারল্যান্ডের ওয়াগেনিজেন বিশ্ববিদ্যালয় ও বাকৃবির পাস্পরিক সহযোগিতায় বাংলাদেশে এই প্রথম এ দুটি ডিগ্রি প্রদান করা হবে। সোমবার আই.সি.এফ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

জুলাই-ডিসেম্বর ২০১৫ শিক্ষাবর্ষে ওই দুটি কোর্সে ভর্তির যোগ্যতা হিসেবে যেকোন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে কৃষি শিক্ষা অথবা এর সমমানের স্নাতক ডিগ্রি থাকতে হবে। অনলাইনে আবেদনের শেষ তারিখ ৩১ মে। এম.এস ইন সাসটেইনেবল এগ্রিকালচার কোর্সে  আসন সংখ্যা ২০ এবং এম.এস ইন ফুড সিকিউরিটি কোর্সে ৪০। এছাড়াও ভর্তি সংক্রান্ত সকল তথ্য আই.সি.এফ এর নিজস্ব ওয়েবসাইট icf-bau.com অথবা ০১৭৯৭ ৪৬৯০৭৩ এই নম্বরে পাওয়া যাবে।

আই.সি.এফ এর সভাকক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আই.সি.এফের পরিচালক অধ্যাপক ড. মো. আলী আকবর, অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, অধ্যাপক মাহফুজা বেগম, অধ্যাপক ড. মো. হারুনুর রশীদ, পিএইচডি শিক্ষার্থী মো. হায়দার।

এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।