বেরোবিতে চারদিন ক্লাস-পরীক্ষা ছুটি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৫ ও ৬ মে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয়ে আগামী ৪ থেকে ৭ মে পর্যন্ত চারদিন ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সুপারিশ ও সিন্ডিকেট সভার সিদ্ধান্তক্রমে এ চারদিন ছুটি ঘোষণা করা হয়। ১০ মে থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা চলবে। বুধবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এমএএস/আরআই