জাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল


প্রকাশিত: ০১:১৬ পিএম, ০৪ মে ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা সোমবার দুপুরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রলীগের সভাপতি শুভ্র জ্যোতি টিকাদার ও সাধারণ সম্পাদক আবু সাঈদ কনকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে অমর একুশের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান, সাধারণ সম্পাদক রাজিব আহমেদ, সহ-সভাপতি রাসেল মিয়া স্বাধীন, যুগ্ম সম্পাদক মিঠুন কুণ্ডু, সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন, মোর্শেদুর রহমান, উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক দীন মোহাম্মদ শোয়েব মাহমুদসহ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে মাহমুদুর রহমান জনি ও রাজিব আহমেদ রাসেল অবিলম্বে বুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও অভিযুক্ত শিক্ষক জাহাঙ্গীর আলমের বিচার দাবি করেন।

হাফিজুর রহমান/এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।