প্রদীপ পান্ডে রাবি সাংবাদিকতা বিভাগের নতুন সভাপতি


প্রকাশিত: ১০:৩৮ এএম, ০৫ মে ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন ড. প্রদীপ কুমার পান্ডে। মঙ্গলবার তিনি বিভাগের বিদায়ী সভাপতি তানভীর আহমদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।

ড. পান্ডে বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। শিক্ষাক্ষেত্রের সকল পর্যায়ে আউটস্ট্যান্ডিং ফলাফলের অধিকারী ড. পান্ডে ইংল্যান্ডের শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

এ বিষয়ে বিভাগের আরেক শিক্ষক ড. মুসতাক আহমেদ বলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ড. পান্ডে আমাদের গর্ব। বাংলাদেশের সাংবাদিকতা শিক্ষাক্ষেত্রে ড. প্রদীপ পান্ডে এক অমুল্য সম্পদ। গণযোগাযোগ ও সাংবাদিকতা পরিবারের পক্ষ থেকে তার কর্মময় জীবনের সর্বোচ্চ সফলতা কামনা করছি।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।