বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সামার-২০১৫ এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত


প্রকাশিত: ০৯:৪৪ এএম, ১৬ মে ২০১৫

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামার-২০১৫ সেমিস্টারের বিশেষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এক ঘণ্টার পৃথক পৃথক পরীক্ষা গ্রহণ করে।

পরীক্ষা চলাকালে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ড.এম সাইদুর রহমান খান, উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন।

পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ৩১ মে পর্যন্ত ভর্তি হতে পারবেন। এর পর জরিমানা সাপেক্ষে ভর্তি হওয়া যাবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে(www.vu.edu.bd) পাওয়া যাবে।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।