সমুদ্রের পানিকে পানযোগ্য করার যন্ত্র আবিষ্কার


প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ১৭ মে ২০১৫

একের পর এক নতুন উদ্ভাবন দিয়ে প্রযুক্তির ক্ষেত্রে অবদান রাখছে বাংলাদেশের শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তৈরি করলো সমুদ্রের পানিকে পান যোগ্য করার যন্ত্র।
        
সমুদ্রের পান অযোগ্য পানিকে পানযোগ্য করে তুলতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের দুইজন শিক্ষার্থী রেজাউল করিম শাওন ও সেফায়েত হোসেন সৌরভ মিলে তৈরি করেছেন সমুদ্রের পানি খাবার পানিতে রূপ দেয়ার বিশেষ যন্ত্র।

এটি অত্যন্ত সাশ্রয়ী এবং ব্যবহার উপযোগী একটি যন্ত্র। যে কেউ এই যন্ত্র তৈরি করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। এটি তৈরিতে কেবল দুটি পাত্র, কাচ, জিয়াই সীট, প্ল্যাস্টিকের পাইপ এবং কর্কসীট দরকার হবে।

একটি পাত্রে সমুদ্র থেকে পানি সংগ্রহ করে আনা হবে এবং অন্য আরেকটি পাত্রে যন্ত্র থেকে পাওয়া পান যোগ্য পানি সংগ্রহ করা হবে।

জিআই সীট দিয়ে একটি বিশেষ জলাধার তৈরি করা হবে যেখানে সমুদ্রের লবণাক্ত পানি ঢালা হবে। জিআই সীটের তৈরি জলাধার কাঁচের প্লেট দিয়ে বিশেষ কোণে ঢাকা থাকবে। এবার সূর্যের তাপে পানি জলীয় বাষ্প হয়ে কাঁচের উপরি ভাগে জমা হয়ে প্লাস্টিকের পাইপ দিয়ে নিচে রাখা অন্য পাত্রে জমা হতে থাকবে পান যোগ্য পানি।

উদ্ভাবকরা বলেন, মাত্র ৪ হাজার টাকায় এই প্রোজেক্ট তৈরি করা সম্ভব এবং দীর্ঘদিন ব্যবহার করাও সম্ভব।

তারা আরো জানান, পানি বিষয়ক আরো গবেষণা চলছে। সমুদ্রের পানি পান যোগ্য করে তোলার এই প্রোজেক্টটি প্রফেসর ড. মো. তৌহিদুর রহমানের আধীনে করা হয়েছে।

এসকেডি/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।