শাবিতে গ্রীষ্মকালীন ছুটি শুরু
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) আগামী রোববার (৩১মে) থেকে গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার জুবায়ের আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানানো হয়। তবে শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় বৃহস্পতিবার থেকেই ছুটি শুরু হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩১ মে থেকে ৯ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস এবং ১১ জুন পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে এ ছুটি শেষে আবার যথারীতি অফিস ও ক্লাস-পরীক্ষা চলবে।
রোববার থেকে আনুষ্ঠানিক ছুটি শুরু হলেও শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় মূলত বৃহস্পতিবার থেকেই ছুটি শুরু হচ্ছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো অনেকটা খালি হয়ে গেছে।
ছামির মাহমুদ/এআরএ/আরআইপি