জবি ছাত্র ফ্রন্টের নতুন কমিটি


প্রকাশিত: ০৫:০৬ পিএম, ০১ জুন ২০১৫

এম এম মুজাহিদ অনিককে সভাপতি এবং অঞ্জন রানা গোস্বামীকে সাধারণ সম্পাদক করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ১২ সদস্যের  জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নতুন কমিটি গঠন করা হয়েছে।  

সোমবার রাত সাড়ে আটটায় জবি শাখা ছাত্রফ্রন্টে দফতর সম্পাদক চৈতালী আক্তার রিতা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

মওদুদ হাসান তন্ময়কে সাংগঠনিক সম্পাদক,  চৈতালী আক্তার রিতাকে দপ্তর সম্পাদক, ত্রয়ী বিশ্বাসকে অর্থ সম্পাদক, ইনজামামুল হক তুষারকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, মুহাম্মদ আলীকে স্কুল বিষয়ক সম্পাদক করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টরে জবি শাখা কমিটি করা হয়।

এসএম/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।